বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি স্থানীয় শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং দেশপ্রেমের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টির EIIN নম্বর 114555।
বিদ্যালয়ের ইতিহাস
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ২৫ অক্টোবর ১৯৭১ সালে বনগ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে একটি সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। ওই যুদ্ধে ৫ জন মুক্তিযোদ্ধাসহ বনগ্রামের মোট ৫৭ জন নিরীহ মানুষ শহীদ হন। তাঁদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।